শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না। শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, এসব প্রতিষ্ঠানের বিষয়ে সরকার সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
মন্ত্রী বলেন, প্রয়োজন হলে শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাশের প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায় কি না, তা বিবেচনা করা হবে। এবারের ফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে ভালো ফলের জন্য শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমার ক্ষেত্রে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে বলেও তিনি জানান।
এবার ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বলে মন্ত্রী জানান এবং তাদের জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অকৃতকার্যদের পুনরায় পরীক্ষা কত দিনের মধ্যে নেওয়া হলে ভালো হবে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে; এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে। তিনি বলেন, ফল পুনর্নিরীক্ষণ করা হবে যাতে কেউ অবমূল্যায়িত না হন। গত এসএসসির ফল পুনর্নিরীক্ষণের পর ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছিলেন।
শূন্য পাস প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি থাকবে বলে জানালেন শিক্ষামন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।