Web Analytics

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জনগণের যেকোনো সমস্যায় দলটি পাশে থাকবে। বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে হাতিরঝিল পশ্চিম থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে জামায়াতের ওপর জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে।

সেলিম উদ্দিন বলেন, স্বৈরাচারের দোসররা নৈরাজ্য ও সন্ত্রাস চালিয়ে পার পেয়ে যাবে—এ ধারণা ভুল। তিনি বলেন, দেশের মানুষ আর ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা মানুষকে উদ্বিগ্ন করছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, কথার বদলে কাজের মাধ্যমে ঢাকা বদলাতে চান তারা এবং ‘সার্ভিস নিন’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর প্রয়োজনীয় সেবা সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে। সমাবেশে ১৫ ডিসেম্বর মগবাজারে অনুষ্ঠেয় নাগরিক সমাবেশ সফল করা, গণসংযোগ বাড়ানো ও নাগরিক সমস্যা সমাধানের বিষয় আলোচনা হয়। বৃহস্পতিবার সকালে আদাবরে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশও অনুষ্ঠিত হয়।

26 Nov 26 1NOJOR.COM

ঢাকার নাগরিক সেবা পরিকল্পনা তুলে ধরে ডিসেম্বরের সমাবেশ সফল করার আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।