Web Analytics

তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী হলেও ইরান যুদ্ধ ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে এবং এর দীর্ঘমেয়াদি বৈশ্বিক প্রভাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। মাসব্যাপী এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা, ইরানের ৩ হাজার ৩০০ জনের বেশি, লেবাননের ৩ হাজার ৮২৬ জন, ইসরায়েলের প্রায় ৬০ জন এবং উপসাগরীয় দেশগুলোর বহু মানুষ নিহত হন। যুদ্ধের ফলে হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিতিশীল হয়, এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে জ্বালানি রেশনিং শুরু হয় এবং সেমিকন্ডাক্টর থেকে সার পর্যন্ত সরবরাহ চেইন ব্যাহত হয়। বিশ্বব্যাংক ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করেছে।

মুডিস অ্যানালিটিক্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভোক্তা ও করদাতাদের ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ২০০ কোটি ডলার। পেট্রোলের দাম বেড়ে গ্যালনপ্রতি ৪.৫৬ ডলার হয়েছে, বিমান ভাড়া ২৭ শতাংশ এবং সারের দাম ৪৭ শতাংশ বেড়েছে। মর্টগেজ সুদের হার গড়ে ৬.৫২ শতাংশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে; উপসাগরীয় অঞ্চলের জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশে নেমে আসবে বলে ধারণা। ইরানের পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পেন্টাগন জানিয়েছে, যুদ্ধ পরিচালন ব্যয় ২৯ বিলিয়ন ডলার। যুদ্ধজনিত মূল্যস্ফীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ শতাংশের নিচে নেমে গেছে।

19 Jun 26 1NOJOR.COM

ইরান যুদ্ধের ধাক্কায় বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি বিপর্যয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।