Web Analytics

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তাফাপুরে প্রতিষ্ঠিত দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি ও মুতাওয়াল্লি হয়েছেন গেটকো গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি কে এম খালেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার মো. আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কে এম মাহফুজুর রহমান মিশু।

কমিটিতে সাংগঠনিক, কোষ, দপ্তর, প্রচার ও প্রকাশনা, ধর্মীয় ও দাফন, উন্নয়ন ও অবকাঠামো এবং সমাজকল্যাণবিষয়ক দায়িত্বে বিভিন্ন সদস্যকে রাখা হয়েছে। ইমাম হিসেবে পদাধিকারবলে ধর্মীয় ও দাফন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. শফিউল্লাহ খাঁন মিঠু ও মো. খলিলুর রহমান। স্থানীয় বাসিন্দা ও আইনজীবী মিশু কবরস্থানের জন্য জমি দানকারীদের অবদানের কথা উল্লেখ করে উদ্যোগসংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং কে এম খালেদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার প্রশংসা করেন।

কে এম খালেদ বলেন, কবরস্থানটি কোনো নির্দিষ্ট গ্রাম বা এলাকার মানুষের জন্য সীমাবদ্ধ নয়। যেকোনো গ্রাম বা এলাকার যেকোনো মুসলিম ব্যক্তি এখানে সম্পূর্ণ বিনা খরচে দাফনের সুযোগ পাবেন। তিনি এটিকে মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে কবরস্থানের সার্বিক উন্নয়ন ও পরিচালনায় সমাজের সবস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

09 Nov 26 1NOJOR.COM

নতুন কমিটি বলছে, যেকোনো মুসলিম বিনা খরচে এখানে দাফনের সুযোগ পাবেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।