Web Analytics

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও দেশ দখলের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবারের এক বিবৃতিতে তিনি শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর কথিত উসকানিমূলক মন্তব্যের নিন্দা জানান।

তিনি বলেন, পলাতক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচারপ্রক্রিয়া বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয়। প্রত্যর্পণ প্রক্রিয়া ও স্বেচ্ছায় ফেরার বিষয় আলাদা করে দেখলে ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন পাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় ও প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিডিপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ দখলের কথিত হুমকি কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে এ ধরনের বক্তব্যের বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে ও তা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের সরকারকে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে দৃঢ়, দায়িত্বশীল এবং কূটনৈতিকভাবে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

27 Nov 26 1NOJOR.COM

বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে মন্তব্য ও হুমকির বিরুদ্ধে ব্যবস্থা চাইল বিডিপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।