Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব রণক্ষেত্রেই দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি এই সতর্কবার্তা দেন। ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালী পুরোপুরি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। এর জবাবে পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে বলেন, ইরান দৃঢ়ভাবে এই ধরনের হুমকির মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আতঙ্ক ও হুমকি ছড়ানোর চেষ্টা দেশটিকে আরও ঐক্যবদ্ধ করছে। হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ান স্পষ্ট করে জানান, যারা ইরানের ভূখণ্ড লঙ্ঘন করবে, তাদের বাদে অন্য সবার জন্য প্রণালী উন্মুক্ত থাকবে।

এই বক্তব্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে, বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও বৈশ্বিক জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিয়ে।

23 Mar 26 1NOJOR.COM

ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করলেন, সব হুমকির জবাব রণক্ষেত্রেই

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।