ইরান বলেছে, তারা হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি কবে ধ্বংস করা হয়েছে, সে বিষয়ে মঙ্গলবারের আগের দাবির উল্লেখ ছাড়া নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
এর আগে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের লুকাস ও এমকিউ-৯ মডেলের ড্রোন ধ্বংসের দাবি করেছিল। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে একটি লুকাস ড্রোন ধ্বংস করা হয়েছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।