Web Analytics

গত ৪৫ দিনে ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানা রাজ্যে অন্তত ২৩টি মুসলিম ধর্মীয় স্থাপনা—মসজিদ, মাদরাসা, ঈদগাহ ও দরগাহ—ধ্বংস করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘জাস্টিস ফর অল’ এই ধ্বংসযজ্ঞে উদ্বেগ প্রকাশ করে সম্ভল, বারাণসী ও জয়পুরের সাম্প্রতিক ঘটনার কথা তুলে ধরে। বারাণসীর এক হাজার বছরের পুরোনো গঞ্জ শাহিদা মসজিদ এবং দিল্লির প্রায় দুই শত বছরের পুরোনো দরগাহ পঞ্চ পীরানসহ বহু ঐতিহাসিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় ওয়াকফ বোর্ড ও তত্ত্বাবধায়করা অভিযোগ করেছেন, এসব স্থাপনার আইনি ও ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও কোনো পূর্ব নোটিশ ছাড়াই তড়িঘড়ি করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিম ধর্মীয় ঐতিহ্যকে লক্ষ্য করে পরিচালিত একটি ধারাবাহিক ধ্বংসযজ্ঞের অংশ।

এই পরিস্থিতি ভারতে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

26 Jun 26 1NOJOR.COM

বিজেপি শাসিত রাজ্যে ৪৫ দিনে অন্তত ২৩টি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।