Web Analytics

বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক নগর আলোকায়ন প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফর স্থগিত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী সিটি কর্পোরেশন এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সফরটি নিয়ে আংশিক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে। সিগনিফাই বাংলাদেশ লিমিটেড সফরের আমন্ত্রণ জানায় এবং সব ব্যয়ভার বহনের প্রস্তাব দেয়। রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো অর্থ ব্যয়ের প্রশ্ন ছিল না এবং আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো চলমান বা পূর্ববর্তী প্রকল্পের সম্পর্ক নেই বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরটি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং সরকার কোনো অনুমোদন বা আদেশ জারি করেনি। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তীতে এ ধরনের সব বিদেশ সফর আপাতত স্থগিত করেছে।

03 Jun 26 1NOJOR.COM

রাজশাহী সিটি কর্মকর্তাদের ফ্রান্স সফর স্থগিত করল স্থানীয় সরকার মন্ত্রণালয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।