Web Analytics

গুলশানে সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। শনিবার তার মালিকানাধীন সিসা বার থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। ওই বাসায় দুটি হরিণের চামড়া পাওয়ায় সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুদকের মামলায় তার ৮ বছরের কারাদণ্ড হয়েছে। দীর্ঘ চার বছর কারাগারে থাকার পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান সেলিম প্রধান। এরপর গত জুনে আত্মপ্রকাশ করা বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা হন তিনি।

06 Sep 25 1NOJOR.COM

গুলশানে সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।