Web Analytics

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তানে ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে তারা ২৭৪ জন তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে হত্যা করেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী তালেবানের ৭৩টি সামরিক পোস্ট ধ্বংস করেছে, ১৮টি দখলে নিয়েছে এবং ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি অস্ত্র ধ্বংস করেছে।

এই অভিযান শুরু হয় বৃহস্পতিবার রাতের একটি হামলার পর, যখন আফগান সেনারা খাইবার পাখতুনখোয়ার ডুরান্ড লাইন সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে আকস্মিক হামলা চালিয়ে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করে এবং কয়েকজনকে আটক করে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের বিমানবাহিনীর নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়, যেখানে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

রাত ৩টা ৪৫ মিনিটে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে পাল্টা বিমান হামলা শুরু করে, যা কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশে পরিচালিত হয়।

27 Feb 26 1NOJOR.COM

সীমান্ত হামলার পর আফগানিস্তানে ২৭৪ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।