Web Analytics

জ্বালানির ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের সব পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে ক্রেতাদের বর্তমান চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল ব্যবহারকারীরা ঘণ্টার পর ঘণ্টা তেল নিতে অপেক্ষা করছেন, এতে তারা ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন। পেট্রোল পাম্পের নজেলম্যানরাও ক্রেতাদের সঙ্গে বারবার কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছেন এবং বিরামহীন ডিউটির কারণে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন।

সংগঠনটি সতর্ক করেছে যে, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে নিরাপত্তা ও তেল সরবরাহ সংকটের কারণে সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে, যা পরিবহন ও দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

23 Mar 26 1NOJOR.COM

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় সারা দেশে পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।