Web Analytics

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ হ ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাকির ঘটনা ঘটে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিশ্ববিদ্যালয়ের ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে হস্তান্তরের দাবিতে কয়েকজন শিক্ষার্থী প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা সেনাবাহিনীকে ঠিকাদার করার দাবিতে স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দেয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতিতে রূপ নেয় এবং অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষামন্ত্রী তাৎক্ষণিক হস্তক্ষেপ করে ছাত্রদলকে শৃঙ্খলা বজায় রাখতে বলেন। পরে ছাত্রদল নেতারা জানান, তারা কেবল বিশৃঙ্খলা ঠেকানোর চেষ্টা করেছিলেন এবং কোনো শারীরিক সংঘর্ষে জড়াননি।

23 Jun 26 1NOJOR.COM

নোবিপ্রবির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সামনে ছাত্রদল ও শিক্ষার্থীদের হাতাহাতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।