সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সপ্তাহব্যাপী যৌথ নিরাপত্তা অভিযানের পর ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়।
আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৫০৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৭৮৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০৯ জন আটক হন। অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপীয়, ৪৪ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় আরও ২৫ জন আটক হন।
মন্ত্রণালয় জানায়, ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৮ হাজার ৬৭৭ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৩ হাজার ৪৮৭ জনকে ভ্রমণ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা নিয়োগের অভিযোগে ২১ জন আটক হয়েছেন। বর্তমানে ৩০ হাজার ২৫৭ জন প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ায় রয়েছেন।
সপ্তাহব্যাপী অভিযানে ১৪ হাজার ৭৯৬ জন আটকের পর ১২ হাজার ৫৭ জন প্রবাসী বহিষ্কার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।