Web Analytics

সারের দাবিতে বিক্ষোভ করা কৃষকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামি করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় কৃষক শক্তি। শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম বলেন, কৃষকেরা চরম গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। কৃষকদের নিরাপত্তাহীন ও আতঙ্কগ্রস্ত রেখে দেশের কৃষিব্যবস্থাকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন।

বিবৃতিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভের প্রসঙ্গ তুলে ধরা হয়। কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে করা মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ইতোমধ্যে দুজন গ্রেপ্তার হয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে সংগঠনটি জানায়, গ্রেপ্তারের ভয়ে অনেক কৃষক রাতে নিজেদের বাড়িতেও থাকতে পারছেন না।

কৃষক শক্তি বলেছে, সারের সংকট, বিতরণে অনিয়ম বা বৈষম্যের অভিযোগের সুরাহা না করে মামলা ও গ্রেপ্তারের পরিবেশ তৈরি করা গ্রহণযোগ্য নয়। হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থায় তাদের আপত্তি নেই, তবে নিরপরাধ কৃষকদের হয়রানি বা অযথা গ্রেপ্তার ঠেকাতে হবে। তারা সারের সংকটের কারণ নির্ণয়, চাহিদামতো সরবরাহ, স্বচ্ছ বিতরণ এবং কালোবাজারি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছে।

12 Sep 26 1NOJOR.COM

সার বিক্ষোভের পর কৃষকদের গ্রেপ্তার আতঙ্ক দূর করার দাবি কৃষক শক্তির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।