Web Analytics

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবের আইন, শৃঙ্খলা বা রাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী ছবি, ভিডিও কিংবা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না। ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ ধরনের কনটেন্টে লাইক, মন্তব্য বা শেয়ার করতেও নিষেধ করা হয়েছে। কোনো নথির বিষয়বস্তু না বুঝে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দিতে এবং বিশেষ করে খালি কাগজে স্বাক্ষর না করতে বলা হয়েছে।

নিজের ইকামা ব্যবহার করে অন্যের নামে সিমকার্ড, গাড়ি বা অন্য সামগ্রী কেনা থেকে বিরত থাকতে বলেছে কনস্যুলেট। এক প্রতিষ্ঠানের ইকামা নিয়ে অন্যত্র কাজ করাও আইনবিরুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। অনুমতি ছাড়া ব্যবসা, অবৈধ পানি বিক্রি ও কুড়িয়ে পাওয়া বস্তু বিক্রিকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। অবৈধ আর্থিক লেনদেন ও চাকরির নামে প্রতারণা থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

29 Sep 26 1NOJOR.COM

জেদ্দা কনস্যুলেট সৌদিপ্রবাসী বাংলাদেশিদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।