যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান হামলার জেরে সৃষ্ট সংঘাতে আকাশপথ বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে প্রায় ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক আটকা পড়েছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে নাগরিকদের দেশে ফিরিয়ে আনা সহজ হবে এবং সেটিই সবচেয়ে কার্যকর উপায়।
তিনি বলেন, সংঘাতের কারণে বিভিন্ন স্থানে প্রাণহানি ঘটেছে এবং আকাশসীমা বন্ধ থাকায় অস্ট্রেলীয় বা বাণিজ্যিক কোনো ফ্লাইটই পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখছে। ইসরাইল, ইরান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাদের নিকটাত্মীয়দের নিবন্ধনের জন্য একটি অনলাইন সংকট পোর্টাল চালু করা হয়েছে।
খামেনি হত্যার প্রসঙ্গে পেনি ওং বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদেরই। তিনি আরও বলেন, খামেনির মৃত্যুর জন্য কেউ শোক করছে না, কারণ তিনি এমন এক শাসনব্যবস্থার নেতৃত্ব দিয়েছেন যা নিজ দেশের জনগণকে নির্মমভাবে হত্যা করেছে।
সংঘাতে আকাশপথ বন্ধ, মধ্যপ্রাচ্যে আটকা ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।