ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা বলেছেন, নির্বাচনের আগে কেউ কেউ ধর্মীয় প্রতীক ব্যবহার করেন, মসজিদে যান এবং আলেমদের সঙ্গে থাকেন; কিন্তু নির্বাচনের পর সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন বাস্তবায়ন করেন। মঙ্গলবার বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌরসভার আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
উসামা বলেন, নির্বাচনের আগে ও পরে এ ধরনের আচরণ কথার সঙ্গে কাজের অসামঞ্জস্যের প্রমাণ। তাঁর ভাষ্য অনুযায়ী, ধর্মপ্রাণ মুসলমানেরা এসব আইন মেনে নেবে না। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ কেবল ব্যক্তিগত ইবাদত-বন্দেগিতে সীমিত নয়; ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে।
তিনি সীরাতুন্নবী (সা.)-এর আলোচনা থেকে শিক্ষা নিয়ে জীবনের সব ক্ষেত্রে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। ক্ষমতা ও দায়িত্ব পাওয়ার পরও ন্যায়নীতি, সততা ও ধর্মীয় মূল্যবোধে অবিচল থাকার ওপর জোর দেন তিনি। সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু. মামুনের সভাপতিত্বে মাহফিলটি হয় এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।
সুনামগঞ্জের মাহফিলে নির্বাচনপূর্ব ধর্মীয় প্রচারণার সমালোচনা আলী হাসান উসামার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।