বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতির জন্য দ্বিতীয় ড্রাইভিং টেস্ট দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সড়ক ব্যবস্থাপনা, নিরাপত্তা, আইন প্রয়োগ ও সরকারি সেবার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমান। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, লন্ডনে দশ বছরের বেশি আগে দেওয়া প্রথম পরীক্ষার তুলনায় বাংলাদেশের পরীক্ষা বাস্তব গাড়ি চালানোর পরিস্থিতির জন্য তাঁকে ততটা প্রস্তুত করেনি।
তিনি ঢাকা ও দেশের তরুণদের হতাশার কথা উল্লেখ করে বলেন, নাগরিকদের নিয়ম মানতে বলা হয় এমন এক ব্যবস্থায় যা সব সময় নিরাপদ বা অনুমানযোগ্য নয়। পথচারীদের অপর্যাপ্ত ক্রসিং, হঠাৎ শেষ বা দখল হওয়া ফুটপাত এবং নানা ধরনের যানবাহনের ভিড় মোকাবিলা করতে হয় বলে তিনি উল্লেখ করেন। যাত্রীদের ক্ষেত্রেও বাসের প্রতিযোগিতা, আকস্মিক ব্রেক, যান্ত্রিক ফিটনেস ও চালকের প্রশিক্ষণ নিয়ে অনিশ্চয়তার কথা বলেন তিনি।
জাইমা রহমান প্রশ্ন করেন, অনলাইন প্রক্রিয়া যথেষ্ট না হওয়া, দালাল ধরলে কাজ দ্রুত হওয়া এবং পরীক্ষায় পাসের পর নথির জন্য দীর্ঘ অপেক্ষার কারণ কী। বিআরটিএর ডিজিটাল সেবাকে অগ্রগতি বললেও তিনি বলেন, অপ্রয়োজনীয় সশরীরে যোগাযোগ দেরি, পক্ষপাত ও লেনদেনের সুযোগ বাড়ায়। তিনি সবার জন্য সমান সেবা, ন্যায্য আইন প্রয়োগ, নিরাপদ অভিযোগ ব্যবস্থা এবং প্রাণহানি ঠেকাতে উপযোগী সড়ক নকশার আহ্বান জানান।
ড্রাইভিং টেস্টের অভিজ্ঞতা থেকে সড়ক নিরাপত্তা ও সেবাব্যবস্থার প্রশ্ন তুললেন জাইমা রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।