Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের উদ্যোগ নিতে পারেন। আনাদোলুর বরাতে শুক্রবার দ্য হিলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, অতীতে তিনি হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ পেয়েও তা করেননি। তবে এখনো তিনজনের বিরুদ্ধেই বড় ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব বলে দাবি করেন তিনি। বড় পদক্ষেপের অর্থ জানতে চাইলে তিনি ফৌজদারি ব্যবস্থা নেওয়া অথবা তাদের সুনাম ক্ষতিগ্রস্ত করার কথা বলেন। তিনি আরও বলেন, তিনি বিল ক্লিনটনকে পছন্দ করেন।

তবে সাবেক এই কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা তথ্য তার কাছে রয়েছে, সে বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত দেননি। তিনি ইঙ্গিত দেন যে এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের কিছু করলে তিনি আবারও অভিশংসনের মুখে পড়তে পারেন। এরপর তিনি আলোচনার বিষয় পরিবর্তন করেন।

17 Oct 26 1NOJOR.COM

ক্লিনটন ও ওবামার বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের সম্ভাবনার কথা বললেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।