Web Analytics

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা যথাযথভাবে পাচ্ছেন না। শুক্রবার সকালে ঢাকার মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অর্থের অভাবে অনেক মানুষ বেসরকারি হাসপাতালেও উচ্চমূল্যের চিকিৎসা ও পরীক্ষা করাতে পারেন না। চিকিৎসাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, অসচ্ছল ও নিম্নআয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে জামায়াত সারা বছর বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে।

দায়িত্ব পেলে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোর সেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিতকরণ এবং কম খরচে সরকারি চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান সেলিম উদ্দিন। তিনি দ্রুত সার্জারি ও অন্যান্য প্রয়োজনীয় সেবার আওতায় হাসপাতালগুলোকে আনার কথাও বলেন। দিনব্যাপী ক্যাম্পে মিরপুর ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা নেন।

21 Aug 26 1NOJOR.COM

ঢাকা উত্তরের সরকারি হাসপাতালের সেবা উন্নয়ন ও কম খরচে চিকিৎসার দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।