Web Analytics

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বিরুদ্ধে তার সাবেক এক ব্যক্তিগত নারী বাবুর্চি মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে তাকে অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম মেট্রোপলিস আদালতের নথির বরাতে জানিয়েছে, ওই নারী শুধু নেইমারের জন্য নয়, তার সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্যও নিয়মিত রান্না করতেন।

মামলার নথি অনুযায়ী, তাকে প্রায়ই দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতো, কখনও রাত ১১টা বা ১২টা পর্যন্ত, এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে বাধ্য করা হতো। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা ও ভারী বাজারের ব্যাগ বহনের কারণে তিনি পিঠের ব্যথা ও হিপ ইনফ্লামেশনে ভুগছেন।

বকেয়া বেতন, ওভারটাইম, চিকিৎসা ব্যয় ও অন্যান্য পাওনা মিলিয়ে ওই নারী কর্মী নেইমারের কাছে প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন। প্রতিবেদনে নেইমার বা তার প্রতিনিধিদের কোনো প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি।

08 Mar 26 1NOJOR.COM

নেইমারের বিরুদ্ধে সাবেক বাবুর্চির অমানবিক কর্মপরিবেশের অভিযোগে মামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।