রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার থেকে চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হয়ে তিনি হেলিকপ্টারে পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। পরে পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে সেখানে রাত্রিযাপন করবেন।
রোববার সকালে আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি এবং সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার সকালে ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে সময় কাটাবেন। মঙ্গলবার সকালে সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
রাষ্ট্রপতির সফরকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হচ্ছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম পাবনা সফর।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের চার দিনের পাবনা সফর শুরু, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।