Web Analytics

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সমন্বিত অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের অংশগ্রহণে বিশেষ অভিযানটি চালানো হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার কিশোর ও তরুণ বখাটেদের উৎপাত রয়েছে বলে চিহ্নিত স্থানগুলোতে একাধিক পুলিশ ইউনিট একযোগে অভিযান চালায়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কিশোর গ্যাংবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে এর তদারকি করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের ভাষ্য, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত অভিযান চলছে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গত ১৫ দিনে ছয় দফা অভিযানে ২ হাজার ২৯১ জন সন্দেহভাজন কিশোর-তরুণকে আটক করা হয়েছে।

10 Oct 26 1NOJOR.COM

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।