ইসলামী আলোচক ও জামায়াত নেতা মুফতি আলী হাসান উসামা বলেছেন, মওদুদীর তাত্ত্বিকতা থেকে জামায়াত যত দূরে সরবে, ততই বিপর্যয়ে পড়বে। সোমবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এবং মওদুদীর মূল কাজগুলোর প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জামায়াতের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত একাধিক গ্রন্থে অনুবাদের ক্ষেত্রে মৌলিক সমস্যা রয়েছে। মওদুদীর লেখায় যে অর্থ বোঝানো হয়েছে, অনুবাদে তা অনেক সময় বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে।
উসামা আরও বলেন, অনুবাদে ভুল হওয়া স্বাভাবিক, তবে অনুবাদকের ভুলের দায় মূল লেখকের ওপর চাপানো উচিত নয়। তিনি অভিযোগ করেন, অনেকেই এই অন্যায়টি করে থাকেন এবং অনুবাদকের ভুলের দায় মওদুদীর ওপর চাপিয়ে দেন।
মওদুদীর তাত্ত্বিকতা থেকে দূরে গেলে বিপর্যয়ের আশঙ্কা জানালেন আলী হাসান উসামা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।