Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অভিযোগ করেছেন, দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশে শিক্ষকেরা হেনস্তার শিকার হচ্ছেন। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়ার করণীয় নিয়ে আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স সভাটির আয়োজন করে।

নিয়াজ আহমেদ খান বলেন, রাজনৈতিক লোকজনের কাছ থেকে সম্মান পাওয়ার পরিবেশ তৈরিতে শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে, পেশাগত উৎকর্ষে পড়াশোনা ও অনলাইন কোর্স করতে হবে এবং দক্ষতা অনুযায়ী দায়িত্ব বণ্টন করতে হবে। রাজনীতির প্রতি হতাশা থাকলেও বিরাজনীতিকরণ সমাধান নয় বলে তিনি মন্তব্য করেন। সব পর্যায়ের শিক্ষককে একটি প্ল্যাটফর্মে থাকারও আহ্বান জানান তিনি।

এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক কষ্ট ও পেনশন পেতে বিলম্বের কথা তুলে ধরেন। তিনি অবসরের তিন থেকে চার মাসের মধ্যে পেনশনের সব টাকা দেওয়ার প্রস্তাব দেন। অন্য বক্তারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া, কওমি শিক্ষায় তদারকি এবং কিছু শিক্ষক নেতার ক্লাসে না যাওয়ার বিষয় নিয়ে কথা বলেন।

04 Oct 26 1NOJOR.COM

দলীয় রাজনৈতিক চাপ মোকাবিলায় শিক্ষকদের ঐক্যের আহ্বান সাবেক ঢাবি উপাচার্যের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।