ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বুধবার বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক শিল্প বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে। তাঁর দাবি, এ খাতে ইরান এখন বিশ্বের অগ্রণী দেশগুলোর সমপর্যায়ে রয়েছে।
ইসলামি বলেন, তেহরানের শত্রুরা ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ নয় বলে অভিযোগ করে, কারণ তারা দেশটিকে দুর্বল করতে চায়। তাঁর মতে, তারা কর্মসূচির বাস্তবতা জানে এবং তাদের কর্মকাণ্ডের মূল লক্ষ্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি ঠেকানো।
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বেসামরিক ব্যবহারের জন্য, বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত। সূত্রে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কথা বলেছিলেন, যাতে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তবে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে ইরানের পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা ছিল না বলে উল্লেখ করা হয়েছিল।
ইরানের পারমাণবিক শিল্প বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলছে বলে দাবি ইসলামির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।