মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মার্কিন নৌবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে বোয়িংকে নির্বাচন করেছে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানান, চুক্তিটির মূল্য ২০ বিলিয়ন ডলার। এই চুক্তির আওতায় এফ/এ–এক্স এক্স বা ‘স্ট্রাইক ফাইটার’ নামে পরিচিত যুদ্ধবিমান তৈরি করা হবে।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, প্রকল্পটি ‘নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স প্রোগ্রাম’-এর অংশ। নতুন যুদ্ধবিমানগুলো ২০৩০-এর দশক থেকে নৌবাহিনীর পুরোনো ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে।
ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের সময়ে ষষ্ঠ প্রজন্মের অস্ত্র ব্যবস্থা তৈরির জন্য পেন্টাগন বোয়িংকে দ্বিতীয়বার নির্বাচন করল। এর আগে ২০২৫ সালের মার্চে ট্রাম্প ঘোষণা করেছিলেন, নতুন একটি স্টেলথ যুদ্ধবিমান তৈরির জন্য মার্কিন বিমানবাহিনীও বোয়িংকে বেছে নিয়েছে।
মার্কিন নৌবাহিনীর ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে বোয়িংকে ২০ বিলিয়ন ডলারের চুক্তি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।