Web Analytics

ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১ হাজার ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান ও বোমাবর্ষণে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

এই ধারাবাহিক হামলা তথাকথিত যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক আহ্বান ও যুদ্ধবিরতি রক্ষার নানা আলোচনার মধ্যেও গাজার সাধারণ মানুষের ওপর সহিংসতা ও প্রাণহানি কমেনি। বরং যুদ্ধবিরতির সময়েও ইসরাইলি বাহিনী গাজা জুড়ে তাদের আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছে।

আলজাজিরা সূত্রে জানা যায়, যুদ্ধবিরতির সময়েও ইসরাইলের অব্যাহত হামলা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে এবং গাজার মানবিক পরিস্থিতি আরও জটিল করেছে।

27 Jun 26 1NOJOR.COM

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি হামলায় নিহত এক হাজারের বেশি ফিলিস্তিনি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।