Web Analytics

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, ২১৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে স্মার্ট ট্রাফিক সিস্টেমের জন্য একটি ডিপিপি প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ৪৪৫ কোটি টাকার নিরাপদ নগরী ও সৌর বিদ্যুৎ প্রকল্পও নেওয়া হয়েছে। নগরের ৫৬টি ট্রাফিক জোন ও ইন্টারসেকশনে এসব এআই ক্যামেরা বসানো হবে।

চসিক সূত্রে জানা গেছে, চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় স্বয়ংক্রিয় স্মার্ট সিগন্যাল ও ট্রাফিক ফ্লো মনিটরিং ক্যামেরা থাকবে, যা ট্রাফিক আইন বা লাল বাতি অমান্যকারী যানবাহন শনাক্ত করতে পারবে। এতে গাড়ির নম্বরপ্লেট শনাক্তের জন্য আধুনিক ডিটেকশন সিস্টেমও যুক্ত থাকবে।

সম্প্রতি এক সভায় প্রকল্পের কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পরামর্শক প্রতিষ্ঠান আলোচনা করেন।

16 Jun 26 1NOJOR.COM

চট্টগ্রামের ৫৬ ট্রাফিক জোনে এআই ক্যামেরা বসিয়ে সড়ক নিরাপত্তা জোরদার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।