Web Analytics

টানা প্রায় সাড়ে ৪৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-দৌলতদিয়া-ফরিদপুর রুটে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বাস চলাচল আবার স্বাভাবিক হয়েছে। গোল্ডেন লাইন পরিবহন ও স্থানীয় বাসমালিকদের বিরোধে মঙ্গলবার দুপুর ১২টার পর এই রুটগুলোতে যান চলাচল বন্ধ হয়েছিল। প্রশাসনের নিরাপত্তা আশ্বাসের পর মালিক-শ্রমিকেরা বাস চালু করলেও বিরোধের স্থায়ী সমাধান এখনো হয়নি।

বাস বন্ধ থাকায় রাজবাড়ী ও ফরিদপুরের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেককে অতিরিক্ত ভাড়া দিয়ে থ্রি-হুইলার, মাহেন্দ্র ও অটোরিকশায় গন্তব্যে যেতে হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আগের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহন সর্বোচ্চ চারটি ট্রিপ চালাতে পারবে বলে জানানো হয়েছিল।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অভিযোগ, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গোল্ডেন লাইন ট্রিপ ও বাসের সংখ্যা বাড়ায়; কোনো কোনো দিন প্রায় ২৮টি ট্রিপ চালানো হয়। জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় উভয় পক্ষকে বুঝিয়ে আপাতত চলাচল স্বাভাবিক করা হয়েছে। দ্রুত সংশ্লিষ্টদের নিয়ে আলোচনায় স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

20 Aug 26 1NOJOR.COM

৪৪ ঘণ্টা বন্ধের পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু, বিরোধের সমাধান হয়নি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।