Web Analytics

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) তাদের স্থায়ী সদস্য, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক গবেষক মো. আবুল হোসেন ওরফে এ এইচ এম ফারুকের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলাকে মিথ্যে, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। খাগড়াছড়ি সদর থানায় ৩০ আগস্ট পৃথক দুটি মামলা করা হলেও বিষয়টি সম্প্রতি জানাজানি হয়।

ক্র্যাবের অভিযোগ, মামলার বিষয় গোপন রেখে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এসব হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। সংগঠনটি বলেছে, ফৌজদারি মামলায় কাউকে আসামি করার আগে সুনির্দিষ্ট অভিযোগ, প্রাথমিক তথ্য-প্রমাণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

একটি তথ্য প্রযুক্তি আইনের মামলা এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য এম এন আবছার। তথ্য প্রযুক্তি আইনে অন্য মামলাটি করেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার সাবেক এপিএস হিসেবে পরিচিত প্রফুল্ল ময় দত্ত ওরফে এইচ এম প্রফুল্ল। ফারুক বলেন, তিনি ২৫ বছর সাংবাদিকতা করছেন এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে লেখালেখি করেন।

29 Sep 26 1NOJOR.COM

ফারুকের বিরুদ্ধে দুই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্র্যাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।