Web Analytics

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের জন্য ১৪ দফা নির্দেশনাসহ একটি খসড়া বিজ্ঞপ্তি তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। খসড়া অনুযায়ী, বদলি নীতিমালার অধীনে আগ্রহী শিক্ষকদের মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ngttdshe.teletalk.com.bd লিংকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত।

একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদন বদলি নীতিমালা অনুসারে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণ শেষে কর্তৃপক্ষ পদায়নের আদেশ জারি করবে। শিক্ষক প্রথমে নিজ জেলায় বদলির আবেদন করবেন; সেখানে শূন্য পদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলার শূন্য পদের জন্য আবেদন করা যাবে। স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা নির্ধারিত প্রতিষ্ঠানে কর্মস্থলের জেলাতেও আবেদন করা যাবে।

চাকরিতে প্রথম যোগদানের দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। নতুন কর্মস্থলে যোগদানের পর পরবর্তী বদলির আবেদনের আগে ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকতে হবে। বদলিকৃত শিক্ষক টিএ বা ডিএ পাবেন না। আদেশের ১০ দিনের মধ্যে অবমুক্তি এবং অবমুক্তির পর ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। ভুল বা অসম্পূর্ণ আবেদন বিবেচিত হবে না; ইচ্ছাকৃত ভুল তথ্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

18 Aug 26 1NOJOR.COM

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে ২১-২৭ আগস্ট অনলাইন আবেদন গ্রহণের খসড়া নির্দেশনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।