Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। প্রাথমিক হিসাবে ২০২৫-২৬ অর্থবছরের জুন পর্যন্ত এই চার খাতে অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা। বিএনপির সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

অর্থমন্ত্রী জানান, তেলে ১০ হাজার ২৫৮ কোটি, গ্যাসে ১১ হাজার ১৭০ কোটি, বিদ্যুতে ১৯ হাজার ৮২১ কোটি এবং সারে ১ হাজার ৩৫০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় হতে পারে। তিনি বলেন, সরকার সাধারণ জনগণ, কৃষি ও উৎপাদন খাতকে সুরক্ষা দিতে নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিতে তাৎক্ষণিক ও সম্ভাব্য ঝুঁকি তৈরি করেছে, বিশেষ করে জ্বালানি, আমদানি ব্যয়, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা, প্রবাস আয় ও কর্মসংস্থানে।

তিনি আরও জানান, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ, স্থানীয় গ্যাস অনুসন্ধান, সরবরাহ স্বাভাবিক রাখা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সতর্কতা ও বিকল্প শ্রমবাজার অনুসন্ধানের পদক্ষেপ নিচ্ছে।

09 Jun 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যের সংঘাতে চার খাতে ৪২,৬০০ কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।