বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ৯ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন। এটি প্রতিবেদন দাখিলের সময় পেছানোর ৯৬তম ঘটনা। প্রসিকিউশন বিভাগের এসআই রোকুনুজ্জামান জানান, নির্ধারিত দিনে সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ ঠিক করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের একটি চক্র হ্যাকারদের অর্থ পাচারে সহায়তা করেছিল।
ওই ঘটনার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল আবারও পেছাল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।