Web Analytics

ইরানের হামলার পর কাতার ও উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম বিন জাবের আল থানি। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। রোববার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো বারবার জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে না এবং কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা করছে।

তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই ইরান নির্বিচারে কাতার ও প্রতিবেশী দেশগুলোতে হামলা চালায়। যদিও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পরে আরব দেশগুলোর ওপর হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তবুও ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। আল থানি বলেন, এটি বড় ধরনের বিশ্বাসঘাতকতা এবং বন্ধুসুলভ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা ইরানের জন্য ধ্বংসাত্মক হবে। তবে কাতার প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না এবং সংলাপ ও কূটনৈতিক পথে সংকট সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাবে।

10 Mar 26 1NOJOR.COM

উপসাগরীয় হামলার পর ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ কাতারের প্রধানমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।