প্রাইম ব্যাংক পিএলসি এবং র্যানকন কারস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা প্রোটন ব্র্যান্ডের গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। রাজধানীর তেজগাঁওয়ে র্যানকন কারস লিমিটেডের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের সম্মানিত গ্রাহকরা র্যানকন কারস লিমিটেড থেকে প্রোটন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় মূল্যছাড় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এসইভিপি মামুর আহমেদ এবং র্যানকন কারসের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য উন্নত ও লাইফস্টাইলভিত্তিক সেবা নিশ্চিত করবে এবং সহজ আর্থিক সমাধানের মাধ্যমে তাদের স্বপ্নপূরণে সহায়তা করবে। প্রাইম ব্যাংক ভবিষ্যতেও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নতুন সুবিধা ও উদ্ভাবনী সেবা চালুর পরিকল্পনা জানিয়েছে।
প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য প্রোটন গাড়িতে ছাড় দেবে র্যানকন কারস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।