Web Analytics

রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে বিমানবন্দরগামী ভুইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে দুই শ্রমিক নিহত হন। নিহতরা হলেন সাগর মিয়া (৩৫) ও মোসলেম উদ্দিন (৪৭)। তারা রাস্তায় কাজ করছিলেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত সাগর গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার মহিষবন্দী গ্রামের চান মিয়ার ছেলে এবং মোসলেম উদ্দিন মিরপুর ১ নম্বর সেকশনের পূর্ব আহমেদনগর এলাকার ঈশা খাঁ রোডের বাসিন্দা।

23 Apr 26 1NOJOR.COM

বনানীতে বাসচাপায় দুই শ্রমিক নিহত, চালক পলাতক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।