জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত পরিবারের ১০ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার, ৮ আগস্ট, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিয়োগপত্রগুলো হস্তান্তর করেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে শহীদ পরিবারের সদস্য এবং গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা রয়েছেন।
নিয়োগপত্র পাওয়া শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আছেন মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার এবং মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার। আরও আছেন মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহীদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহীদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহীদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী।
গুরুতর আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তারও নিয়োগপত্র পেয়েছেন। সম্প্রতি চাকরিতে যোগ দেওয়া শহীদ আব্দুল্লাহ বীন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ও আহত জুলাই যোদ্ধা সোহেলি তামান্না অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। নিয়োগপত্র পেয়ে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও গুরুতর আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরির নিয়োগপত্র
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।