Web Analytics

চাঁদপুরের মতলব উত্তরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা ও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মতলব উত্তর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম হানিরপাড় গ্রামের মো. কাইয়ুম মাল (৩৬), কলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, এবং একই গ্রামের মোসা. তানিয়া আক্তার (২৮)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ অক্টোবর কাইয়ুম, অভিযুক্ত নারীর সহযোগিতায় শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি ভুক্তভোগীর বিয়ের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে জানা যায় তিনি ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরিবারের জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ঘটনাটিকে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের নির্মম উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

11 Jun 26 1NOJOR.COM

চাঁদপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।