Web Analytics

সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই স্মৃতি জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগসংবলিত একটি বেসরকারি টেলিভিশনের (৭১ টিভি) প্রতিবেদনকে ‘ডিসইনফরমেশন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। ডিজিটাল সংবাদমাধ্যম দ্য ডিসেন্টকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রতিবেদনে প্রকল্পের ব্যয়, প্রামাণ্যচিত্র নির্মাণ ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। ফারুকীর দাবি, প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ১৩০ কোটি টাকা ব্যয় হয়েছে, যার মধ্যে ৯৬ কোটি টাকা গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে অবকাঠামোগত কাজে ব্যয় করা হয়েছে।

তিনি জানান, সংস্কৃতি মন্ত্রণালয় সরকার-টু-সরকার পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের কাছে অর্থ হস্তান্তর করেছে, কিন্তু প্রতিবেদনে পুরো ব্যয়ের দায় জাতীয় জাদুঘরের ওপর চাপানো হয়েছে। ফারুকী প্রতিবেদনে ডকুমেন্টারি নির্মাণের ঠিকানা নিয়ে আপত্তি জানিয়ে বলেন, এসব কাজ তরুণ ও পরিচিত নির্মাতারা করেছেন। তিনি ২৭ লাখ টাকা ব্যয়ের দাবি মিথ্যা বলে উল্লেখ করেন এবং ব্যয়ের বিস্তারিত তালিকা জাতীয় জাদুঘরের কাছে রয়েছে বলে জানান।

ফারুকী বলেন, সময়ের স্বল্পতায় সরকার ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে কাজের অনুমোদন দেয় এবং কিছু মহল পরিকল্পিতভাবে জাদুঘর ও ডকুমেন্টারিগুলো নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

05 Jul 26 1NOJOR.COM

জুলাই জাদুঘর নিয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন ফারুকী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।