Web Analytics

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এ ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৯টার দিকে শরণখোলা রেঞ্জের কটকা খালের সাগর মোহনায় নোঙর করা জাহাজটির দিকে একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলার এগিয়ে আসে। বনরক্ষীদের চার রাউন্ড গুলিবর্ষণের পর ট্রলারটি সাগরের দিকে পালিয়ে যায়।

পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তারা জানান, ট্রলারে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জেলেরা বনরক্ষীদের খবর দেন। পরে কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা বোট নিয়ে ঘটনাস্থলে যান এবং সন্দেহভাজন ট্রলারটির পিছু নেন।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরান বলেন, গুলির মুখে ট্রলারটি গতিপথ বদলে দ্রুত সাগরের দিকে চলে যায় এবং জাহাজটির কাছে পৌঁছাতে পারেনি। ওই সময় ‘আরালসী’ নামের আরেকটি পর্যটকবাহী জাহাজও সেখানে ছিল। দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে ৯৭ জন পর্যটক ছিলেন; কোনো দুর্ঘটনা না ঘটলেও তাদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়।

04 Oct 26 1NOJOR.COM

বনরক্ষীদের চার রাউন্ড গুলিতে পর্যটকবাহী জাহাজের কাছ থেকে সরে গেল সন্দেহভাজন ট্রলার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।