Web Analytics

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, বরং পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। শনিবার (৪ জুলাই) বিকেলে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

বুলু অভিযোগ করেন, অযোগ্য জনপ্রতিনিধিরা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং নিয়ে সন্ত্রাসী বাহিনী গঠন করেছে, যার ফলে দেশ অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, অস্ত্র ব্যবসা ও খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক বাহিনী দিয়ে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো অভিযান চালানো হবে।

তিনি আলেম সমাজ, ইমাম, শিক্ষক ও সাধারণ মানুষকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার পরামর্শ দেন। বুলু বলেন, সরকারের ঘোষিত জাতীয় বাজেট বাস্তবায়নের জন্য সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা জরুরি।

05 Jul 26 1NOJOR.COM

বিএনপি নেতা বুলুর দাবি, শেখ মুজিব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, অপরাধ দমনে আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।