শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে আধুনিক প্যাকেজিং, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সরাসরি সমন্বয় ও যৌথ উদ্যোগের পরিকল্পনা জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মান নিশ্চিত ও বিদেশি ক্রেতার আস্থা অর্জন হলে দেশীয় কৃষিপণ্যের রপ্তানি বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বৈজ্ঞানিক কৃষি উৎপাদনের জন্য মাটির গুণাগুণ ও পুষ্টি উপাদানের তথ্য ব্যবহারের ওপর গুরুত্ব দেন। ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামসহ প্রয়োজনীয় উপাদানের ঘাটতি চিহ্নিত করে সার প্রয়োগ এবং বিভিন্ন অঞ্চলের পুষ্টিমানভিত্তিক সয়েল ম্যাপিং তৈরির নির্দেশনা দেন তিনি। অঞ্চল ও মৌসুম অনুযায়ী উপযোগী ফসল চাষে কৃষকদের পরামর্শ দেওয়ার কথাও বলেন।
কেন্দ্রীয় প্যাকিং হাউসের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের চেয়ে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি স্থাপনের আগে ইইউর নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন বছরে গড়ে ১২০ থেকে ১৭০টি এলেও তা ১৫ থেকে ২০টিতে নেমেছে। প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আমের ১ হাজার ৪৫৭টি চালানে কোনো নেতিবাচক নোটিফিকেশন আসেনি।
কৃষিপণ্য রপ্তানি বাড়াতে প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ ও ইইউ সমন্বয়ের পরিকল্পনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।