Web Analytics

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌরসভার পশ্চিম উপলতা গ্রামের চৌধুরী মঞ্জিল থেকে বৃহস্পতিবার বিশেষ অভিযানে ২৩ মামলার পলাতক আসামি খোরশেদ আলমসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. আরিফ হোসাইন ও এএসআই আমির হোসাইন নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটক খোরশেদ আলম (৪৪) ও বোরহান উদ্দিন (২৮)-এর কাছ থেকে যথাক্রমে ২০ ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। খোরশেদ আলমের বিরুদ্ধে ২৩টি মাদক মামলা রয়েছে এবং তিনি ১ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, খোরশেদ আলম পশ্চিম উপলতা বেপারী বাড়ির মৃত আরব আলীর পুত্র এবং বোরহান উদ্দিন দৈল বাড়ির আ. কাদিরের পুত্র।

15 May 26 1NOJOR.COM

চাঁদপুরের শাহরাস্তিতে ২৩ মামলার পলাতকসহ দুই মাদক আসামি গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।