সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানিয়েছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের আওতাধীন সেতুগুলোর টোল মওকুফের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, সেতুর টোল আদায়ের একটি নীতিমালা রয়েছে এবং যোগাযোগ মন্ত্রণালয়ের টোল আদায় বন্ধ করার ক্ষমতা সীমিত। সোমবার সংসদে সংরক্ষিত আসনের সদস্য শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, অনেক সংসদ সদস্য নির্বাচনের আগে টোল মওকুফের প্রতিশ্রুতি দিলেও এটি অর্থ বিভাগের আওতাধীন রাজস্ব বিষয়। রাজস্ব আদায় বন্ধ হলে সরকারের আর্থিক কার্যক্রম ব্যাহত হবে। তাই টোল মওকুফের বিষয়ে কোনো ছাড় দিতে হলে অর্থ বিভাগের সঙ্গে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও চার লেন সড়ক নির্মাণের দাবির প্রসঙ্গেও বলেন, এসব বিষয়ে নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং যানবাহনের চাপ ও প্রয়োজন বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়।
সড়কমন্ত্রী সেতুর টোল মওকুফ না করার ইঙ্গিত দিয়েছেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।