বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে বলে জানিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের এই ব্যয়ের হিসাব ১২ মে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২২৫ প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা।
হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনি প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা। এছাড়া বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকা দেখানো হয়েছে। নির্বাচনি ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন, আপ্যায়ন, প্রচার সামগ্রী পরিবহন ও বিজ্ঞাপনেও ব্যয় হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ৬৮টি আসন পায়, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ; তাদের জোটসঙ্গী এনসিপি পায় ছয়টি আসন।
জামায়াতের নির্বাচনি ব্যয় ৪ কোটি ৪৯ লাখ টাকা, ইসিতে হিসাব জমা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।