Web Analytics

২০২৭ সালের হজ মৌসুমের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একটিমাত্র চুক্তির মাধ্যমে হজযাত্রীরা থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সেবা পাবেন। এর লক্ষ্য হজযাত্রাকে আরও সহজ ও গোছানো করা।

ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকেজটি দেওয়া হবে। সৌদি আরবে পৌঁছানো থেকে দেশে ফেরা পর্যন্ত পুরো সময়জুড়ে এটি হজযাত্রীদের কাজে লাগবে। প্যাকেজের মূল সেবাগুলোর মধ্যে রয়েছে মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাবারের ব্যবস্থা এবং পবিত্র স্থানগুলোর সেবা।

মন্ত্রণালয় ইতোমধ্যে ৭৫টির বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে। হজের সামগ্রিক প্রক্রিয়াকে ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে সৌদি আরব দীর্ঘদিন ধরে আধুনিক অনলাইন ব্যবস্থা ব্যবহার করে আসছে।

30 Sep 26 1NOJOR.COM

২০২৭ হজ মৌসুমে এক চুক্তিতে থাকা, খাওয়া, যাতায়াত ও পবিত্র স্থানগুলোর সেবা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।