বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর পাশাপাশি বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানায়। এসব বিধি অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ হাজিদের সহায়তা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। জড়িত ব্যক্তির সংখ্যা অনুযায়ী জরিমানার পরিমাণ বাড়তে পারে। ট্রাভেল এজেন্সি, আবাসন সেবা প্রদানকারী, যানবাহনের মালিক ও আশ্রয়দানকারীদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে। এসব কাজে ব্যবহৃত যানবাহন আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা হতে পারে।
জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযান শুরু করেছে এবং ভুয়া হজ পারমিট প্রচারের অভিযোগে মক্কায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি বিধি লঙ্ঘনে অনুমতি ছাড়া হজে গেলে জরিমানা ও বহিষ্কারের সতর্কতা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।