রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথ অভিযান চালিয়েছে। রোববার দুপুরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে উদ্যানের ভেতরে থাকা সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয় এবং উদ্যান এলাকা সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ডিএসসিসির এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদে যৌথ অভিযান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।